রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

জাতীয়

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় আটক জবি শিক্ষার্থীকে ছেড়ে দিল ডিবি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:০৯, ১৬ মে ২০২৫

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় আটক জবি শিক্ষার্থীকে ছেড়ে দিল ডিবি

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপে আটক শিক্ষার্থীকে মুক্তি দিল পুলিশ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিক্ষার্থীকে তাঁর মা ও বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে জবির প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে গত বুধবার রাত ১০টার পর, যখন কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কথোপকথনের একপর্যায়ে হঠাৎ একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত করে। এরপর তিনি কথা না বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আজ শুক্রবার বিকেলে কাকরাইলে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন, আটক শিক্ষার্থীকে দুই ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয় ঘেরাও করা হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল জবি শাখার সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “আমাদের সহপাঠীকে তুলে নেওয়া হয়েছে অথচ আমাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বোতল নিক্ষেপের ঘটনার তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিক, কিন্তু আগে তাকে ছেড়ে দিতে হবে।”

সবশেষে শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার মাধ্যমে উত্তেজনার অবসান ঘটে।