মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জাতীয়

মতিঝিলে ছিনতাইয়ের সময় ধরা পড়লো দুই পেশাদার অপরাধী

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৫০, ১২ মে ২০২৫

মতিঝিলে ছিনতাইয়ের সময় ধরা পড়লো দুই পেশাদার অপরাধী

মতিঝিলে ছিনতাই করতে গিয়ে গ্রেফতার দুই অভিযুক্ত, পুলিশের জব্দকৃত মোটরসাইকেল ও ছুরি।

রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক হয়েছে দুই পেশাদার ছিনতাইকারী। তারা মোটরসাইকেলযোগে ছিনতাই করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আটক হওয়া দুইজন হলেন—মনির হোসেন ওরফে নিরব (৩০) এবং মো. পিন্টু ওরফে জহিরুল (৩৫)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের এজিবি কলোনি সংলগ্ন তিশা বাস কাউন্টারের সামনে ছিনতাই চলাকালে পুলিশ টহল দল তাদের গ্রেফতার করে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, মনির ও পিন্টু রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে করে ছিনতাই করতেন। মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে পিন্টুর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ৭টি মামলা এখনো বিচারাধীন।