বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমছে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:১৪, ১২ মে ২০২৫

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমছে

তাপমাত্রা কমছে, মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা।

সোমবার দেশের আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। একদিনের ব্যবধানে সারাদেশে গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। গত কয়েক দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৪২ ডিগ্রির কাছাকাছি ছিল, সেখানে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকাতেও একই ধারা দেখা গেছে। রোববার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার নেমে এসেছে ৩১.৩ ডিগ্রিতে—এক লাফে প্রায় ৮ ডিগ্রি কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যান্য সব বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।