শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০০:১৩, ১২ মে ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের

“দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে”—ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীমের দাবি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে দলটির দাবি, দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ করে রায় কার্যকর করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।

তিনি বলেন, "আওয়ামী লীগ যে মাত্রায় অপরাধ করেছে, তাতে অভ্যুত্থান–পরবর্তী সরকারের প্রথম দিনেই দলটি নিষিদ্ধ হওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা না করে জনগণকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। প্রধান উপদেষ্টার বাসভবন অবরোধ পর্যন্ত করতে হয়েছে। এরপর উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই।"

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, "জনগণের প্রত্যাশা ছিল দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। যদিও এখন শুধু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তবুও এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা চাই দ্রুততম সময়ে আওয়ামী লীগের নেতাদের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি কার্যকর করা হোক এবং দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আবারও টালবাহানা চলে, তবে জনগণ সরকারের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আওয়ামী লীগ যত বড় স্বৈরাচারই হোক না কেন, তাদের বিচার অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। তবে আইনি প্রক্রিয়ার নামে সময়ক্ষেপণ কিংবা অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাই দ্রুত এবং কার্যকর বিচার নিশ্চিত করতে হবে।"