শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

রাজনীতি

হলফনামায় তথ্য গোপন, শেখ হাসিনাকে ঘিরে ইসিকে দুদকের চিঠি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:৫০, ২২ মে ২০২৫

হলফনামায় তথ্য গোপন, শেখ হাসিনাকে ঘিরে ইসিকে দুদকের চিঠি

হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছিলেন—এমন প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

দুদক জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বে দেওয়া একটি সম্পদ বিবরণী নতুন করে যাচাই করে এ তথ্য বেরিয়ে এসেছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন, তা পুনরায় বিশ্লেষণ করেন অনুসন্ধান কর্মকর্তারা। একই সঙ্গে ওই সময়ের আয়কর রিটার্ন এবং ২০০৮ সালের নির্বাচনে ইসিতে জমা দেওয়া হলফনামাও পর্যালোচনা করা হয়।

দুদক চেয়ারম্যান জানান, হলফনামায় শেখ হাসিনা তাঁর নিজ নামে ৬ দশমিক ৫০ একর জমির তথ্য দিয়েছিলেন, যার মূল্য দেখানো হয়েছিল ১ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি, অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৯০৪ টাকা। কিন্তু দুদকের যাচাইয়ে উঠে আসে, সে সময় তাঁর নামে জমি ছিল ২৮ দশমিক ৪১ একরের বেশি, যার মূল্য প্রায় ৩৩ লাখ ৬৬ হাজার টাকা।

এ ছাড়া অস্থাবর সম্পদের প্রকৃত পরিমাণ ছিল ৫ কোটি ১৮ লাখ ১০ হাজার ১৫৪ টাকা। এর মানে, প্রায় ২২ একর জমি এবং ৩১ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করা হয়েছে।

চেয়ারম্যান আরও জানান, শেখ হাসিনার ব্যবহৃত একটি গাড়ির তথ্যও হলফনামায় ছিল না। গাড়িটির দাম ছিল ২ লাখ ৩০ হাজার ইউরো, যা তৎকালীন বিনিময় হার অনুযায়ী ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।

তিনি বলেন, এই বড় ধরনের অমিল ও অসত্য তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, যাতে তারা নির্বাচনী বিধিমালার আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি, বিষয়টির একটি অংশ দুদকের এখতিয়ারেও পড়ে, যার ব্যাপারে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।