মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অর্থনীতি

আবারও বাড়ল রিজার্ভ, গ্রস রিজার্ভ ৩০.২৫ বিলিয়ন ডলার

 প্রকাশিত: ২৩:২৩, ১০ আগস্ট ২০২৫

আবারও বাড়ল রিজার্ভ, গ্রস রিজার্ভ ৩০.২৫ বিলিয়ন ডলার

প্রতীকী ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০,২৪৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসাব করলে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৫,২৩২ দশমিক ৩৩ মিলিয়ন ডলার বা প্রায় ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

এর আগে ৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। ২৪ জুলাই এ পরিমাণ ছিল ৩০,০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার (গ্রস) এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪,৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। এই পদ্ধতি রিজার্ভের প্রকৃত মজুদের চিত্র তুলে ধরে।