শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

মতামত

বিভাজন নয়, প্রয়োজন ঐক্য

 প্রকাশিত: ১৩:০৫, ৩ নভেম্বর ২০২৫

বিভাজন নয়, প্রয়োজন ঐক্য

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ইসলামী চিন্তাবিদ, বক্তা ও দাঈ ড. এনায়েত উল্যা আব্বাসীর এক মহাসম্মেলনমুখর ওয়াজ মাহফিল। রবিবার রাজধানী কুয়ালালামপুরের অভিজাত জি-টাওয়ার বলরুমে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে মাহফিলের সূচনা হয়। এরপর মঞ্চে আসেন ইসলামী জ্ঞানচর্চায় খ্যাতিমান দাঈ ড. এনায়েত উল্যা আব্বাসী। তার হৃদয়স্পর্শী ও জ্ঞানগর্ভ বক্তব্যে উপস্থিত প্রবাসীরা বিমোহিত হয়ে শোনেন ইসলামের শান্তি, নৈতিকতা ও মানবতার বার্তা।

বক্তব্যে ড. আব্বাসী বলেন, “বিদেশের কর্মব্যস্ত জীবনের মধ্যেও একজন মুসলমানের উচিত নামাজ, রোজা ও সততার চর্চা অব্যাহত রাখা। ইসলামের সৌন্দর্য মুখের কথায় নয়—আচরণে ফুটে উঠলেই তা সত্যিকার অর্থে অর্থবহ হয়।” তিনি আরও বলেন, “আজ বিভাজন নয়, প্রয়োজন ঐক্য। মুসলমানদের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে হবে। প্রবাসীরা সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করলে তা শুধু তাদের ব্যক্তিগত কল্যাণই নয়, বরং বাংলাদেশেরও মর্যাদা বৃদ্ধি করবে।”

প্রবাসী অংশগ্রহণকারীরা জানান, ড. আব্বাসীর বয়ান তাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে। বিদেশের ব্যস্ত ও নিঃসঙ্গ জীবনে তার অনুপ্রেরণাদায়ক কথাগুলো তাদের ঈমান ও মনোবলকে দৃঢ় করেছে। অনেকেই আশা প্রকাশ করেন, তিনি যেন প্রতি বছর মালয়েশিয়ায় এসে এমন দাওয়াতি বার্তা পৌঁছে দেন।

আয়োজকদের মতে, এই মাহফিলের মূল উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইসলামী চেতনা জাগিয়ে তোলা এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করা। তারা বলেন, “ড. আব্বাসীর আগমন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। তার বয়ান প্রবাসীদের মনে নতুন উদ্দীপনা ও আত্মিক জাগরণ সৃষ্টি করেছে।”

মাহফিলটি পরিচালনা করেন পান্ডান ইন্ডা মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য একটি স্থায়ী মসজিদ, বাংলা স্কুল ও কালচারাল সেন্টার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শাখাওয়াত হোসেন, দাতো আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, ড. ওয়ালি উল্লা জাহিদ, কাজী সালাহ উদ্দিন, মীর্জা সালাহ উদ্দিন, বিএম নিয়াজ মাহমুদ অপু, মো. দিদার সরকার, রাসেল রানা প্রমুখ।

ওয়াজ শেষে ড. এনায়েত উল্যা আব্বাসী বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

প্রবাসের মাটিতে এমন হৃদয়গ্রাহী ধর্মীয় আয়োজন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নতুন উদ্দীপনা ও আত্মিক চেতনার সঞ্চার ঘটিয়েছে। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এ ধরনের মাহফিল ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।