শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক

ব্রিটেনের শেলকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অনুমতি ভেনেজুয়েলার

 প্রকাশিত: ১৩:৫৭, ১২ জুন ২০২৬

ব্রিটেনের শেলকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অনুমতি ভেনেজুয়েলার

ভেনেজুয়েলা বৃহস্পতিবার ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও রপ্তানির লাইসেন্স দিয়েছে।

এই অনুমোদনের মাধ্যমে কোম্পানিটি দেশটির বিশাল গ্যাস সম্পদ ব্যবহার করে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করতে পারবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ওয়াশিংটনের চাপে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানুয়ারিতে ভেনেজুয়েলার আইনসভায় একটি সংস্কার আইন পাস করেন। এর মাধ্যমে খাতটি বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হয়।

রদ্রিগেজ বলেন, শেল কোম্পানি ২৩ বছর ধরে পরিত্যক্ত থাকা লোরান গ্যাসক্ষেত্র উন্নয়ন করবে। এটিতে সাতটি প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। এর মধ্যে ছয়টি ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে সামুদ্রিক সীমান্ত বরাবর অবস্থিত।

তিনি বলেন, এই প্রকল্প ভেনেজুয়েলাকে গ্যাস উন্নয়ন এবং গ্যাস রপ্তানিকারক হিসেবে একটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে নিতে সহায়তা করবে।

ধারণা করা হয়, ভেনেজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেল মজুদ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসেও সমৃদ্ধ।

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পিডিভিএসএ জানায়, শেলের প্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মোনাগাস রাজ্যে অবস্থিত গ্যাস প্রক্রিয়াকরণ ও বিতরণ কেন্দ্র মুসকার অপারেশনাল কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

২০২৩ সালে ভেনেজুয়েলা এবং ত্রিনিদাদ ও টোবাগো শেল-এর সঙ্গে ড্রাগন নামের আরেকটি ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন ও রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করে। এ ক্ষেত্রে ১২০ বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ রয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আরোপিত তেল নিষেধাজ্ঞার সময় এটি অনিয়মিতভাবে চালু ছিল।

রদ্রিগেজ প্রশাসন ব্রিটেনের বিপি এবং স্পেনের রেপসলসহ বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ তেল কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।