শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

খেলা

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

 প্রকাশিত: ১১:৩৫, ১২ জুন ২০২৬

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত করেছে। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকো শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।

টুর্নামেন্টের প্রথম গোলটি করেন জুলিয়ান কুইনোনেস। পরে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমিনেজ দ্বিতীয় গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্যে মেক্সিকোর যাত্রা দারুণভাবে শুরু হলো।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ম্যাচে কখনোই মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তাদের দুই খেলোয়াড় স্পেফেহলো সিথোলে ও থেম্বা জওয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের শেষ ভাগে দলটি মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়।

খেলা শুরুর আগে আতশবাজির কারণে স্টেডিয়ামের আকাশে ছড়িয়ে পড়া মেক্সিকোর পতাকার লাল, সবুজ ও সাদা রঙের ধোঁয়া পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই নবম মিনিটে গোল করে বসেন কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দুই পায়ের মাঝ দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি।

গোলের সঙ্গে সঙ্গেই আজটেকা স্টেডিয়ামের গ্যালারি গর্জে ওঠে। এটি ফুটবল ইতিহাসের একমাত্র স্টেডিয়াম, যেখানে তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস ম্যাচের আগে তার খেলোয়াড়দের সতর্ক করেছিলেন যে ৮০,৮২৪ দর্শকের ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রস্তুুত থাকতে হবে। যে কারনে মাঠে নেমে তার দলকে বেশ স্নায়ুচাপে ভুগতে দেখা যায়। মেক্সিকোর সমর্থকেরা প্রতিটি সফল পাসের পরই “ওলে! ওলে!” ধ্বনি তুলছিলেন, যা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের ওপর আরও চাপ সৃষ্টি করে।

বিশেষ করে সিথোলে শুরু থেকেই ছন্দহীন ছিলেন। প্রথম গোলের সময়ও তার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তোলে মেক্সিকো। সিথোলের হতাশাজনক দিনটি শেষ হয় ৪৯তম মিনিটে। গোলের দিকে একাই এগিয়ে যাওয়া ব্রায়ান গুটিয়েরেক ফাউল করায় তিনি সরাসরি লাল কার্ড দেখেন।

এরপর ৬৭তম মিনিটে মেক্সিকো ব্যবধান দ্বিগুণ করে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে রবার্তো আলভারাদোর ডান দিক থেকে ক্রসে জিমিনেজ দুর্দান্ত হেডে বল জালে পাঠান।

৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও খারাপ হয়। ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে হাত মারার অপরাধে জওয়ানেকে লাল কার্ড দেখানো হয়।

তবে ম্যাচের শেষদিকে কিছু নাটকীয়তাও দেখা যায়। অতিরিক্ত সময়ের আগে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মনটেস পেনাল্টি এলাকার ঠিক বাইওে খুলিসা মুডাওকে অসতর্ক ট্যাকল করলে তিনিও লাল কার্ড দেখেন।

তবুও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করল মেক্সিকো।