বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

জাতীয়

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক

 প্রকাশিত: ১৭:২৬, ১১ জুন ২০২৬

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা স্থিতি হলে আবগারি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বর্তমানে স্থিতি ৩ লাখ টাকা হলেই আবগারি শুল্ক দিতে হয়।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, “ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দেওয়ার স্বার্থে অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।”

এ ছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।