রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইসলাম

ইমামের সালামের পর মাসবুকের করণীয়

 প্রকাশিত: ০৭:২২, ৭ জুন ২০২৬

ইমামের সালামের পর মাসবুকের করণীয়

প্রশ্ন. মুহতারামের নিকট একটি মাসআলা জানতে চাচ্ছি, অনেক সময় এমন হয় যে, মসজিদে গিয়ে ইমামকে শেষ বৈঠকে পাই। নিয়ত বেঁধে বসে তাশাহ্হুদ শুরু করার পরপরই ইমাম সালাম ফিরিয়ে ফেলেন।

হুজুরের নিকট জানতে চাচ্ছি, আমি কি তখনই দাঁড়িয়ে যাব, নাকি তাশাহ্হুদ শেষ করে এরপর দাঁড়াব?

উত্তর. প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার তাশাহ্হুদ শেষ হওয়ার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেললেও আপনি তাশাহ্হুদ পূর্ণ করেই দাঁড়াবেন। কেননা মাসবুক বৈঠকে শরীক হওয়ার পর তাশাহ্হুদ পূর্ণ করার আগে ইমাম সালাম ফেরালে মাসবুকের জন্য তাশাহ্হুদ পূর্ণ করে দাঁড়ানোই নিয়ম। অবশ্য এক্ষেত্রে কেউ তাশাহ্হুদ শেষ না করে দাঁড়িয়ে গেলেও তার নামায হয়ে যাবে।

* >الفتاوى الهندية< ১/৯০ : إذا أدرك الإمام في التشهد، وقام الإمام قبل أن يتم المقتدي، أو سلم الإمام في آخر الصلاة قبل أن يتم المقتدي التشهد، فالمختار أن يتم التشهد، كذا في الغياثية. وإن لم يتم أجزأه.

–কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ রাহ., বর্ণনা ১৩১; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৭৫; আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৫১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৮; রদ্দুল মুহতার ১/৪৯৬

মাসিক আলকাউসার