শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

ইসলাম

ব্যান্ডেজ খুলে ড্রেসিং করলে ওযুর হুকুম কী?

 প্রকাশিত: ১৭:৪৬, ১২ জুন ২০২৬

ব্যান্ডেজ খুলে ড্রেসিং করলে ওযুর হুকুম কী?

প্রশ্ন:বিশ পঁচিশ দিন আগে আমি আমার গরুর জন্য বিলে ঘাস কাটতে যাই। তখন বেখেয়ালে একটা ভাঙা শামুকে পাড়া দিয়ে পা কেটে ফেলি। প্রথমে মনে করেছিলাম সামান্য ক্ষত। কিন্তু ডায়াবেটিস থাকার কারণে সেই সামান্য ক্ষতই শুকাতে অনেক দেরি হয়। পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দেয়, এবং ইনফেকশন যেন না হয়, সেজন্য একদিন পরপর ড্রেসিং করতে বলে। আমি এখন ওযু করার সময় পায়ে ব্যান্ডেজের ওপর মাসেহ করি, এবং একদিন পরপর ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগাই।

হুজুরের কাছে জানতে চাই, ড্রেসিং করার জন্য ব্যান্ডেজ খুললে কি ওযু ভেঙে যাবে? যদি না ভাঙে তাহলে কি ব্যান্ডেজ পরিবর্তনের পর নতুন ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করে নিতে হবে?

উত্তর:প্রশ্নোক্ত ক্ষেত্রে ড্রেসিং করার সময় ক্ষতস্থান থেকে যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত, পুঁজ, পানি বের না হয়, তাহলে শুধু ব্যান্ডেজ খোলার কারণে আপনার ওযু ভাঙবে না। তাই সেক্ষেত্রে নতুন করে ওযু করা জরুরি নয়, এবং এক্ষেত্রে ব্যান্ডেজ পরিবর্তন করার পর নতুন ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করাও আবশ্যক নয়। তবে সম্ভব হলে পুনরায় মাসেহ করে নেওয়াই উত্তম।

* >فتاوى قاضيخان< ১/৫১ : إذا مسح على العصابة، ثم سقطت العصابة، فبدلها بالأخرى، الأولى أن يعيد المسح على الثانية، وإن لم يعد أجزأه.

–কিতাবুল আছার, ইমাম আবু ইউছুফ, বর্ণনা ২৩; কিতাবুল আছল ১/৪৪; বাদায়েউস সানায়ে ১/৯১; আলমুহীতুল বুরহানী ১/৩৬১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭