শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

মতামত

একজন আদর্শ প্রধান অতিথি!

 প্রকাশিত: ০৮:৩৬, ৮ নভেম্বর ২০২৫

একজন আদর্শ প্রধান অতিথি!

ক'দিন আগে মাহফিলে স্থানীয় নেতাদের উপস্থিতি ও বক্তব্য দেওয়া নিয়ে একটি লেখা লিখেছিলাম। পটভূমি ছিল শেরপুরের একটি মাহফিল। সেখানে স্থানীয় এক প্রার্থী আমার আগে বক্তার চেয়ারে বসে আধা ঘন্টার উপরে ওয়াজ করেছেন। মুখে দাড়ি নেই, পায়জামা ছিল টাখনুর নিচে, কিন্তু ওয়াজ করেছেন সুন্নত এর। আমাকে বসিয়ে রেখে তার এই বয়ান ছিল চরম বিরক্তিকর।

কিন্তু আজ (৬ নভেম্বর) নোয়াখালী সদর উপজেলায় মাহফিলে দেখা হলো বিএনপি নেতা এডভোকেট আব্দুর রহমান এর সাথে। 

মানুষটার কথা না বললেই নয়। সুন্নতি লেবাসে সুশ্রমণ্ডিত শুভ্র সফেদ এক মানুষ। আমার আগে তাকে যখন বক্তব্য দিতে বলা হলো, তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। বলতেছিলেন: 'এটা মাহফিল, মানুষ দ্বীনের কথা শুনতে আসছে, আমার কথা নয়। তাই আমি কথা বলব না।"এমন সুন্দর কথা শুনে শ্রদ্ধাবনত চিত্তে আমি অনুরোধ করলাম: "আপনি কিছু কথা বলুন দোয়া নেন সবার থেকে।' 

আমার অনুরোধে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে দুই তিন মিনিট সবার থেকে দোয়া নিলেন। তারপর পুরো বয়ান শুনলেন। দোয়া করে তারপরে গেলেন। ভালো লাগলো। অনেক ভালো। 

পরে জেনেছি তিনি ব্যক্তি হিসেবেও অনেক ভালো। এমন ব্যক্তিরা সমাজের নেতা হলে এটা ঐ সমাজের জন্য অনেক বড় নেয়ামত।

যদি প্রতিটা মাহফিলে নেতারা এসে এমন আচরণ করতো তাহলে কতই না সুন্দর হতো।