শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪

 আপডেট: ১৪:০০, ৬ মার্চ ২০২৬

ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে ৮ জনের প্রাণহানি, নিখোঁজ ৪

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে একটি নার্সিং হোম ধসে বৃহস্পতিবার অন্তত আটজনের প্রাণহানির ঘটনা ঘটে। নিখোঁজ চারজনকে উদ্ধারে দমকলকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন। 

রিও ডি জেনেরিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে বৃদ্ধাশ্রম ছাড়াও কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিক ছিল। দুর্ঘটনার সময় সেখানে মোট ২৯ জন অবস্থান করছিলেন।

দমকল কর্মীরা উদ্ধারকারী কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে।

এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া আরও নয়জন নিজে অথবা প্রতিবেশীদের সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হন।

ভবন ধসের কারণ এখনও তদন্তাধীন। মিনাস জেরাইস দমকল বিভাগের মুখপাত্র হেনরিকি বারসেলোস ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ভবনটির প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন ছিল।