শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প

 প্রকাশিত: ১৩:৫৪, ৬ মার্চ ২০২৬

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রধান বাধা হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় সহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন রাজনীতি বিষয়ক সংবাদপত্র পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কিকে এখনই উদ্যোগ নিতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে হবে।’

গত বছর হোয়াইট হাউসে এক উত্তপ্ত বৈঠকে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে জেলেনস্কিকে সমালোচনা করেছিলেন। ট্রাম্প আবারও প্রায় একই সুরেই মন্তব্য করেছেন।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের নেতা এখন দুর্বল অবস্থানে আছেন এবং সমঝোতায় পৌঁছাতে তাকে কিছু ছাড় দিতে হতে পারে।

তিনি বলেন, ‘ভাবাই যায় না, তিনি একাই বাধা হয়ে দাঁড়িয়েছেন। তার হাতে তেমন কোনো শক্তি নেই। এখন তার শক্তি আরও কমে গেছে।’

ট্রাম্প আরও যোগ করেছেন, ‘আমার মনে হয়, পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।’

তিনি দীর্ঘদিন ধরে বলছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়া অপ্রয়োজনীয়। অতীতেও তিনি পুতিনের প্রশংসা করেছেন এবং গত আগস্টে তাকে আলাস্কায় আমন্ত্রণ জানিয়েছিলেন।

গত শনিবার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রেক্ষিতে ট্রাম্প এই মন্তব্য করেছেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসার প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে তিনি স্বীকার করেছেন, লক্ষ্যটি অর্জন করা কঠিন, কারণ রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।