শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র

 আপডেট: ১৩:৫২, ৬ মার্চ ২০২৬

ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার জন্য তিনি ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার সঙ্গে গত চার বছরের যুদ্ধে বেশ কিছু সস্তা ও কার্যকর ‘ড্রোন ইন্টারসেপ্টর’ তৈরি করেছে ইউক্রেন। 

মাঝ-আকাশেই শত্রুর ড্রোন ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তি বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে বলে দাবি কিয়েভের।

গত মঙ্গলবার জেলেনস্কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে একটি প্রস্তাব দেন। 

তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ক্ষেপনাস্ত্রের বিনিময়ে ইউক্রেন তার মিত্রদের এই ইন্টারসেপ্টরগুলো দিতে পারে, যা ইরানি ড্রোন হামলা থেকে তাদের আরও ভালো সুরক্ষা দেবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জেলেনস্কি নিশ্চিত করেন, ‘মধ্যপ্রাচ্যকে ‘শাহেদ’ ড্রোন থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র আমাদের থেকে সহায়তা চেয়েছে।’

উল্লেখ্য, ইরান নির্মিত এই ‘শাহেদ’ ড্রোন বর্তমানে রাশিয়াও ব্যবহার করছে।

ইউক্রেন প্রায় প্রতিদিনই রাশিয়ার এই ড্রোন হামলার শিকার হচ্ছে। এসব ড্রোন দেশটির আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়।

জেলেনস্কি আরও বলেন, ‘প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করতে আমি নির্দেশ দিয়েছি, যাতে কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

ওয়াশিংটনের এই অনুরোধ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জেলেনস্কির সমালোচনা করেছেন। এক বছর আগে হোয়াইট হাউসে তাদের মধ্যে যে টানাপোড়েন দেখা গিয়েছিল, ট্রাম্প আবারও সেই সুরেই কথা বললেন। 

তিনি অভিযোগ করেন, জেলেনস্কি ইউক্রেনে শান্তি স্থাপনের প্রচেষ্টায় বাধা দিচ্ছেন।

‘পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কিকে এ বিষয়ে তৎপর হতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে হবে।’

ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘এটা অভাবনীয় যে তিনি (জেলেনস্কি) এখন বাধার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনার হাতে কোনো কার্ড (সুযোগ) নেই। এখন তো আপনার হাতে সুযোগ আরও কমে গেছে।’

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

তবে তিনি বলেন, রাশিয়ার ক্রমাগত হামলার মুখে লক্ষ্যটি অর্জন করা কঠিন।