রোববার ০১ মার্চ ২০২৬, ফাল্গুন ১৭ ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানজুড়ে শোকের ছায়া করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, নিহত ৯ ইরান-মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ইরাকে ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত খামেনি হত্যা ইরানের গতিপথ বদলাতে পারে: রেজা পাহলভি খামেনি হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার ইরানের প্রেসিডেন্টের ৩৭ বছর ধরে ধর্মীয় নেতা ছিলেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ইরাকে

 প্রকাশিত: ১৪:০৮, ১ মার্চ ২০২৬

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ইরাকে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইরাকের শীর্ষ নেতারা। পাশপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ (রোববার) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলায় তিনি নিহত হন।বাগদাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা মোকতাদা আল-সাদরসহ শীর্ষ রাজনৈতিক নেতারা শোকবার্তা দিয়েছেন।

ইরানঘনিষ্ঠ বিভিন্ন শিয়া গোষ্ঠীর শাসক জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ এক বিবৃতিতে জানায়, ‘গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে শোক প্রকাশ করছি।’

জোটের ভাষ্য, ‘তার (খামেনির) রক্ত প্রজন্মের পর প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে। আর হত্যাকারী জায়নিস্টদের প্রতি চিরকাল অভিশাপ অব্যাহত থাকবে।’

আল-সাদর এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইসলামী বিশ্বকে সমবেদনা জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।