শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২২ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজেরও ভূমিকা চান ট্রাম্প

 প্রকাশিত: ১৩:৫৬, ৬ মার্চ ২০২৬

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজেরও ভূমিকা চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তারও ভূমিকা থাকা উচিত।

বৃহস্পতিবার তিনি এমন এক সময়ে এই দাবি তুললেন, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সংঘাত বৈশ্বিক রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের বৈরুতের দক্ষিণের উপশহরগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। এর আগে ওই এলাকা সম্পূর্ণ খালি করার জন্য সতর্কতা জারি করা হয়। এতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।

সংঘাতের প্রভাব দূরবর্তী এলাকাতেও পড়েছে। শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে আজারবাইজানের এক বিমানবন্দরে ড্রোন হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দেশটি।

ট্রাম্প বৃহস্পতিবার খামেনির ছেলে মোজতাবা খামেনিকে তার নিহত পিতার স্থলাভিষিক্ত সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি তাকে ‘দুর্বল ও অযোগ্য’ বলে আখ্যা দেন।

অ্যাক্সিওস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ইরানের পরবর্তী নেতা নির্বাচনে অবশ্যই অংশ নিতে চাই, যেমনটি ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষেত্রে করেছি।’

তিনি ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পর সেখানে ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় এসেছেন।

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন একজন নেতাকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি আনতে পারবেন।’

তিনি আরও সতর্ক করে বলেন, বেছে নেওয়ার মতো এমন নেতা না পাওয়া গেলে ভবিষ্যতে আরও বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে।

এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ট্রাম্প পুরো সরকার উৎখাতের পরিবর্তে ইসলামী প্রজাতন্ত্রের ভেতরের কোনো ব্যক্তিকে নিয়েই কাজ করতে আগ্রহী। যদিও তিনি বারবার সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দেশের নিয়ন্ত্রণ নেয়।