রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

ওয়াক্তিয়া নামাযে মেহরাব ছাড়া ইমামতি কি জায়েয?

 প্রকাশিত: ২০:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ওয়াক্তিয়া নামাযে মেহরাব ছাড়া ইমামতি কি জায়েয?

প্রশ্ন:আমাদের মসজিদের ইমাম সাহেব জুমার নামাযে মেহরাবের কাছে দাঁড়ান আর ওয়াক্তিয়া নামাযগুলোতে মেহরাব ছেড়ে এক কাতার পিছনে দাঁড়ান। এখন আমার জানার বিষয় হল, ইমাম সাহেব ওয়াক্তিয়া নামাযে মেহরাব ছেড়ে এক কাতার পিছনে দাঁড়ানো জায়েয কি না। আর জায়েয হলেও তা অনুত্তম হবে কি না। জানিয়ে বাধিত করবেন।

উত্তর:ইমাম সাহেবের জন্য মেহরাবে দাঁড়ানো সুন্নত। বিনা ওজরে মেহরাব বরাবর পিছনে কাতারের ঠিক মাঝখানে দাড়ালে অনুত্তম হবে।

-রদ্দুল মুহতার ১/৬৪৬; ফাতাওয়া সিরাজিয়া ১১; ফাতাওয়া তাতারখানিয়া ২/২১১; ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৩০/৩৬০

মাসিক আল- কাউসার