সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

 প্রকাশিত: ১১:৪৪, ২১ জুলাই ২০২১

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

 বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আযহা। এই ঈদে ঘরমুখো মানুষজন পরিবার-পরিজন নিয়ে ঈদ করার আনন্দটাই মাটি করে দিয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট ও বৃষ্টি।এতে চরম বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ।

অতিরিক্ত যানবাহনের চাপে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, ঈদের দিনেও যানজটে আটকে আছে শত শত যানবাহন। সকাল ৯টার পর থেকে এ মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
তবে এ মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের চেয়ে পশুবাহী ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে।

পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সিরাজগঞ্জের দিকে গাড়ি স্বাভাবিকভাবে টানতে না পারায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। এ কারণে যানজট দীর্ঘ হতে থাকে। সকাল ৯টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে পশুবাহী শতাধিক ট্রাক এখনো সেতু পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়ক ফাঁকা হয়ে যাবে।

অনলাইন নিউজ পোর্টাল