শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

ব্রেকিং

খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা

 প্রকাশিত: ২২:৩৫, ৫ মার্চ ২০২৬

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চকবাজার ও গরীবুল্লাহ শাহ এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ জরিমানা করেন।

অভিযানে চকবাজার এলাকার ‘সাতকানিয়া ভাত ঘর’-এ রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং জিলাপি তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার ‘হোম রেসিপি অ্যান্ড সুইটস’ এ নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ, খোলা ডাস্টবিন, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা সংরক্ষণের অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।