মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

ইসলাম

গোসল ফরয অবস্থায় মসজিদে আসা যাবে কিনা?

 প্রকাশিত: ০০:১১, ৩ জানুয়ারি ২০২৫

গোসল ফরয অবস্থায় মসজিদে আসা যাবে কিনা?

আমি একটি মসজিদের মুআযযিন। একদিন ফজরের সময় ঘুম থেকে জাগতে দেরি হয়ে যায়। তখন আমি গোসল ফরয অবস্থায় ছিলাম। কিন্তু আযানের সময় হয়ে যাওয়ার কারণে গোসল করার পূর্বেই আযান দিই। এরপর পুনরায় আযান দোহরাইনি। হুজুরের কাছে জানতে চাই, আমার উক্ত আযান কি সহীহ হয়েছে, নাকি পুনরায় দোহরানো উচিত ছিল?

উত্তর
আপনার উক্ত আযান সহীহ হয়ে গেছে। তবে গোসল ফরয অবস্থায় আযান দেওয়া মাকরূহে তাহরীমী। তাই এমনটি করা থেকে বিরত থাকা উচিত। এক্ষেত্রে পবিত্রতা অর্জনের পর পুনরায় আযান দোহরানো উত্তম। তবে তা মাইকে দেওয়া জরুরি নয়। মাইক ছাড়া শুধু মুখে দিলেও হবে।

প্রকাশ থাকে যে, আযানের ব্যবস্থা যদি মসজিদের ভেতরে হয়, যেমনটি বর্তমানে অধিকাংশ মসজিদে হয়ে থাকে, আর মুআযযিনের থাকার জায়গা হয় মসজিদের বাইরে, তাহলে গোসল ফরয হওয়ার পর আযান দেওয়ার জন্যও মসজিদে প্রবেশ করা যাবে না। কেননা, এ অবস্থায় মসজিদে প্রবেশ করাই নাজায়েয।

* >الجامع الصغير< ص ৬৭ : مؤذن أذن على غير وضوء وأقام : لا يعيد، والجنب أحب إلي أن يعيد، وإن لم يعد أجزأه.

—শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ১/৩১৪; শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/৯৫; আলমুহীতুল বুরহানী ২/৯৪, ১/২৩৪; আলবাহরুর রায়েক ১/২৬৩; আদ্দুররুল মুখতার ১/৩৯২