বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬

 প্রকাশিত: ১১:৪২, ৫ জানুয়ারি ২০২৬

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে রোববার দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে।

নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে জানান, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, অন্য ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে।

দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।