বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

রাজনীতি

খুবি উপাচার্যের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ

 প্রকাশিত: ১৯:৪৮, ১২ জানুয়ারি ২০২৬

খুবি উপাচার্যের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)’র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আজ শুরু হয়েছে। খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান আজ সকালে এ ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। এ সময় তাঁরা ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা উপাচার্য ও উপ-উপাচার্যের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিমুক্ত পরিবেশ, সেশনজট বিহীন পাঠক্রম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্ত ক্যাম্পাসের প্রতি তাদের আগ্রহের কথা জানান।

খাগড়াছড়ি থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বিক্রম দেওয়ান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিরাপদ ও ঝামেলামুক্ত। একজন অভিভাবক হিসেবে চাই, সন্তানরা এমন জায়গায় পড়ুক, যেখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। তিনি আরও বলেন, এখান থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে কাজ করছেন, যা বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কে ধারনা দেয়।

ফরিদপুর থেকে আসা অভিভাবক দীপক কুমার ঘোষ বলেন, আমার মেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষার অনুকূল পরিবেশের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র। ছাত্র রাজনীতি ও সেশনজট না থাকায় মেয়েকে এখানে ভর্তি করে নিশ্চিন্তে বাড়ি ফেরা যাবে।

বগুড়া থেকে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভিন্নধর্মী। শিক্ষকরা পড়াশোনা ও গবেষণায় আন্তরিক। সেশনজট না থাকায় এখানে পড়ার স্বপ্ন অনেকের মতো আমারও ছিল। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে।

অর্থনীতি ডিসিপ্লিনের নবীন শিক্ষার্থী খুশবু বলেন, নিয়মিত ক্লাস, শিক্ষকদের আন্তরিকতা এবং শান্ত পরিবেশের কারণে এখানে পড়াশোনা করে ভালো ফল করা সম্ভব। পাশাপাশি মানসিকভাবেও সুস্থ থাকতে পারবো বলে আশা করছি।