বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

ইসলাম

শবে বরাতের রাতের গোসলের ভিত্তিহীন ফযীলত

 প্রকাশিত: ১৫:৫৬, ১২ জানুয়ারি ২০২৬

শবে বরাতের রাতের গোসলের ভিত্তিহীন ফযীলত

প্রশ্নঃ  আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় একটা প্রচলিত নিয়ম ও এলাকার আশেপাশের মহিলা মাদরাসার হুজুররাও এটা করতে বলে -শবে মেরাজের সন্ধ্যায় গোসল করে চুল না মুছে ২ রাকাত নফল নামাজ পড়তে হয়। আর নামাজের সময় ওই ভেজা চুল হতে যতো ফোঁটা পানি পড়বে ততোগুলো সওয়াব হবে। এটা কতটা যুক্তিসঙ্গত?

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 

 

উত্তর:
শাবানের ১৫ তারিখের রাতের বিষয়ে বিভিন্ন ভিত্তিহীন বর্ণনা সমাজে প্রচলিত আছে। তন্মধ্যে কিছু কিছু আছে শবে বরাতের রাতের গোসল কেন্দ্রিক। এই রাতে ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ গোসল করে তাহলে তার গোসলের প্রতি ফোঁটার বিনিময়ে গুনাহ মাফ হবে অথবা প্রতি ফোঁটার বিনিময়ে একটি করে নেকি হবে। আবার কেউ কেউ বর্ণনাটি এভাবে বলে যে, প্রতি ফোঁটায় ৭০ রাকাত নফল নামাযের সওয়াব হবে।

তো যে যেভাবেই বলুক, এটি যে একটি জাল বর্ণনা বা ভিত্তিহীন কথা তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের এ ধরনের জাল বর্ণনা ও ভিত্তিহীন কথা থেকে হেফাজত করুন এবং ফযীলতের প্রতিটি বিষয়কে তার সীমার মধ্যে রেখে তাকে কাজে লাগানোর তাওফিক দিন। আমীন

#সূত্র: মাসিক আল কাউসার
শাওয়াল ১৪৩৫ || আগস্ট ২০১৪
প্রচলিত ভুল
والله اعلم بالصواب