বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

 আপডেট: ১১:২৭, ৫ জানুয়ারি ২০২৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার হামলার কারণে দেশব্যাপী বিমান সতর্কতা জারি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নগরীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কোর বলেন, রাশিয়ার হামলায় রাজধানীতে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

কিয়েভের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক বলেন, রাশিয়ার হামলায় পার্শ্ববর্তী শহর ফাস্টিভে ৭০ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন। 

কিয়েভ এবং তার মিত্ররা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাতের অবসান ঘটাতে মার্কিন-মধ্যস্থতায় পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করার সময় রাশিয়া ইউক্রেনের ওপর তার আক্রমণ বৃদ্ধি করেছে।