বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিক্ষা

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা: জাতীয় পর্যায় শুরু ২৫ জানুয়ারি

 প্রকাশিত: ১৫:৫৩, ১২ জানুয়ারি ২০২৬

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা: জাতীয় পর্যায় শুরু ২৫ জানুয়ারি

অনিবার্য কারণে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপ-অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

পরিবর্তিত সূচি অনুযায়ী, উপ-অঞ্চল পর্যায়ের খেলাগুলো আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। 

প্রতিযোগিতার চূড়ান্ত বা জাতীয় পর্যায় অনুষ্ঠিত হবে ২৫-৩০ জানুয়ারি। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সূচি মোতাবেক প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সকল শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর দেশের মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার জাতীয় পর্যায়ের মূল ভেন্যু হিসেবে দায়িত্ব পালন করবে দিনাজপুর শিক্ষা বোর্ড।