বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

 আপডেট: ১১:২৪, ১২ জানুয়ারি ২০২৬

ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে বিক্ষোভের প্রতিক্রিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ ‘শক্তিশালী হামলা’ চালানোর কথা বিবেচনা করছেন বলে গতকাল রোববার জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিতে সরকারবিরোধী গণ-বিক্ষোভের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের ক্রমবর্ধমান প্রতিবেদনের মধ্যে এই ঘোষণা দিলেন ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে কি দেশটি তার আগে ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম করছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা তা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি। সেনাবাহিনী এটিকে দেখছে এবং আমরা কিছু শক্তিশালী বিকল্পের দিকে তাকিয়ে আছি। আমরা একটি সিদ্ধান্ত নেব।’