বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে

 প্রকাশিত: ১২:০৯, ১২ জানুয়ারি ২০২৬

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে আগামী ১৮ এপ্রিল। এদিন আটটি ফ্লাইটে তিন হাজার ২৫৫ জন যাত্রী যাওয়ার কথা রয়েছে।

এবার এক হজ এজেন্সির যাত্রীদের একই ফ্লাইটে পাঠাতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে।

তবে কোনো এজেন্সির অনুকূলে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকেট ইস্যু করা যাবে না বলে চিঠিতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হবে।

হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবার হজে যেতে নিবন্ধন সেরেছেন ৭৬ হাজার ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৭ হাজার ৮১৮ জন ঢাকা বিভাগের, আর সর্বনিম্ন ২৬২৩ জন যাত্রী রয়েছে বরিশাল বিভাগের।

হজযাত্রী পরিবহনে ইতোমধ্যে তিনটি এয়ারলাইন্সের কোটা ঠিক করে দিয়েছে মন্ত্রণালয়। সম্ভাব্য যাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশকে, ৩৫ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে এবং ফ্লাইনাস এয়ারলাইন্সকে বাকি ১৫ শতাংশ যাত্রী পরিবহনের কোটা বরাদ্দ দেওয় হয়েছে।