বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

ইসলাম

মুসলিম আভিজাত্যে বিরিয়ানি

 প্রকাশিত: ১২:৪৩, ১২ জানুয়ারি ২০২৬

মুসলিম আভিজাত্যে বিরিয়ানি

বিখ্যাত। কল্যাণী বিরিয়ানিতে ছোট ছোট কিউব মাংস, নানান মশলা, পেঁয়াজ দেওয়া হয়। এতে টমেটো, জিরা এবং ধনিয়ার আলাদা গন্ধ থাকে।

ঢাকাইয়্যা বিরিয়ানি : মোগল আমলের ঐতিহ্য ঢাকার হাজি বিরিয়ানি। ঢাকাইয়্যা হাজি মোহাম্মদ হোসেন চালু করেছিলেন হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানির বিশেষত্ব হলো, গরুর গোশতের পরিবর্তে শুধু খাসির গোশত এবং ঘি/বাটার অয়েলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করা। এতে সম্পূর্ণ দেশীয় মশলা ব্যবহৃত হয়।

হায়দরাবাদি বিরিয়ানি : বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানি রান্না হয় দুধের সঙ্গে বাসমতী চাল, মশলা এবং ছাগলের মাংস, ক্ষেত্রভেদে মুরগি দিয়ে। হায়দরাবাদি বিরিয়ানি অন্যান্য জায়গা নিয়েছে ভোজনরসিকদের। 

সিন্ধি বিরিয়ানি : সিন্ধি বিরিয়ানি মশলাদার স্বাদ, সুগন্ধি চাল এবং মাংসের জন্য পাকিস্তানে বেশ পরিচিত। সিন্ধি বিরিয়ানি মাংস, চাল, শাকসবজি এবং বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি। সিন্ধি বিরিয়ানি পাকিস্তানের আন্তর্জাতিক বিমানসংস্থা (পিআইএ) ফ্লাইটে পরিবেশন করা হয়।

দিল্লি বিরিয়ানি : বিরিয়ানির দিল্লি সংস্করণটি বিক্রির বেশিরভাগ দোকান দিল্লি জামে মসজিদ এলাকা এবং প্রথাগত কেনাকাটার জায়গা-চাঁদনি চকে অবস্থিত।

আফগানি বিরিয়ানি : গোশত এবং চাল একসঙ্গে রান্না আফগানি বিরিয়ানি খুব জনপ্রিয়। তবে অতিরিক্ত মশালা ছাড়া তৈরি এ ধরনের বিরিয়ানিতে প্রচুর শুকনো ফল, কিসমিস ব্যবহার করা হয় এবং কম পরিমাণে মাংস দেওয়া হয়।

ইরাকি বিরিয়ানি : জাফরান সমৃদ্ধ ইরাকি বিরিয়ানি, কুর্দিস্তানে জনপ্রিয়। ভাজা পেঁয়াজ, ভাজা আলুর কিউব, বাদাম এবং কিসমিসের সঙ্গে চাল ও মাংস দিয়ে এ বিরিয়ানি রান্নার পর টক অথবা মশলাদার টমেটো সস দিয়ে পরিবেশন করা হয়।

ইন্দোনেশীয় বিরিয়ানি : নাসি কেবুলি বিরিয়ানির অনুরূপ তৃপিতদায়ক খাবার। স্বল্প আঁচে রান্না ইন্দোনেশিয়ান নাসি কেবুলি মশলাদার চালের পদ, যেটি ছাগলের মাংসের ঝোল, দুধ এবং ঘি দিয়ে রান্না হয়। 

দক্ষিণ আফ্রিকা : কেপ মালয় সংস্কৃতিতে, বিরিয়ানির উপকরণ মাংসের সঙ্গে মূল উপাদান হিসাবে মসুর ডাল অন্তর্ভুক্ত। সাধারণত মাংস, সবজি ও মূল উপকরণ আলাদা আলাদা ভাবে রান্না হয়। 

অন্য দিকে ফ্রাইড রাইস, তেহারি, মোরগ পোলাউ, চিংড়ি খিচুড়ি, সাদা খিচুড়ি, ভাতকলি, ভাতভুনা, বউখুদা ইত্যাদি বিরিয়ানি গোত্রীয় হলেও বিরিয়ানি নয়