বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক

 প্রকাশিত: ১৮:৪৯, ১২ জানুয়ারি ২০২৬

মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, সদর হাসপাতালে এই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক আনসার সদস্যরা হলেন- শাহাদাত হোসেন ও আবু সাঈদ।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। রোববার রাতে তারা একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দেরি হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন।

এ সময় দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদের প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। এরপর হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় নারীকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী তার স্বামীকে সবকিছু বলেন এবং তারা থানায় গিয়ে অভিযোগ দেন।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। এ ছাড়া মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।”

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই দুই আনসর সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দায় বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।