শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

রাজনীতি

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

 প্রকাশিত: ১৮:০৯, ১০ জানুয়ারি ২০২৬

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত কারা কত আসনে প্রার্থী দেবে, সেটি চূড়ান্ত নাহলেও এনসিপি কত আসনে প্রার্থী দেবে তা ‍দুয়েক দিনের মধ্যেই ঘোষণার কথা বলছেন নাহিদ ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের সামনে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ।

তিনি বলেন, “আমরা আশা করি, আগামীকাল (রোববার) বা পরশুর মধ্যে ঘোষণাটা আসবে, অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে নির্বাচন করতেছি এই জোটে, সেটা আমরা পরিষ্কার করতে চাই।”

১১ দলের এ জোটের কারা কত আসনে প্রার্থী দেবে তা চূড়ান্ত নাহলেও জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন নাহিদ।