বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

বিবাহ বিচ্ছেদের পর সন্তানের হেফাজত কার প্রাপ্য?

 প্রকাশিত: ০৭:৩৯, ৪ জানুয়ারি ২০২৬

বিবাহ বিচ্ছেদের পর সন্তানের হেফাজত কার প্রাপ্য?

প্রশ্ন. আমার এক নিকটাত্মীয়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটির বয়স তিন এবং মেয়ের বয়স ১০। এখন প্রশ্ন উঠেছে, সন্তানরা কার নিকট থাকবে। দাদী নিজের কাছে রাখতে চায়। মা তাতে রাজি নয়। এক্ষেত্রে শরীয়তের ফয়সালা কী?

উত্তর. বিবাহ বিচ্ছেদ ঘটলে পুত্র সন্তানের সাত বছর আর কন্যা সন্তানের বয়স নয় বছর হওয়া পর্যন্ত মা-ই তাদের লালন-পালনের অধিকার রাখেন। এসময়ের ভিতর পিতা বা পিতার পক্ষের কেউ তাদেরকে মার সম্মতি ছাড়া  নিয়ে আসতে পারবেন না। অবশ্য এ সময়ের ভিতর সন্তানদের মাহরাম নয় এমন কোনো পুরুষের সাথে যদি তাদের মার বিয়ে হয় তবে এক্ষেত্রে সন্তানদেরকে নিজের কাছে রেখে লালন-পালন করার অধিকার মা’র থাকবে না। বরং নানী, দাদী, খালা ও ফুফু যথাক্রমে প্রতিপালনের হকদার হবে। প্রশ্নোক্ত অবস্থাতেও এ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-সুনানে আবু দাউদ ১/৩১০; আলবাহরুর রায়েক ৪/২৮০; খুলাসাতুল ফাতাওয়া ২/৭২; ফাতাওয়া খানিয়া ১/৩২২; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৬৭; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭

মাসিক আলকাউসার