শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

৪২ মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ করালো কাতার

 প্রকাশিত: ১৭:৪৭, ১০ জানুয়ারি ২০২৬

৪২ মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ করালো কাতার

কাতারের ওয়াক্ফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে ওমরাহ করিয়েছে। এই শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে বিভিন্ন দেশ থেকে কাতারে লেখাপড়া করতে এসেছেন। লেখাপড়ায় বিশেষ কৃতিত্ব ও ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তাঁদের ওমরাহ করানো হয়েছে। শিক্ষার্থীরা গত ২৮ ডিসেম্বর ২৫ ওমরাহতে যান এবং ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ফিরে আসেন।

ওমরাহর সফরে বাংলাদেশসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আফ্রিকান দেশগুলোর মধ্যে ছিল গাম্বিয়া, সেনেগাল, মৌরিতানিয়া, বেনিন, সোমালিয়া, বুরকিনা ফাসো, তিউনিশিয়া ও কমোরোস। আর এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি গ্রেট ব্রিটেন ও রাশিয়ার প্রতিনিধিরাও এই সফরে অন্তর্ভুক্ত ছিলেন।

শিক্ষা ও প্রশাসন বিভাগের সাতজন তত্ত্বাবধায়কের দিকনির্দেশনায় ওমরাহ সফর পরিচালিত হয়। সফরের সূচনা হয় মদিনা মুনাওয়ারা থেকে। সেখানে শিক্ষার্থীরা মসজিদে নববীতে নামাজ আদায় করেন এবং কুবা মসজিদ ও উহুদ শহীদদের কবরস্থানের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন, যাতে তারা নবী (সা.)-এর জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। মদিনায় অবস্থান শেষে শিক্ষার্থীরা মক্কায় গমন করেন এবং ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

কর্মসূচিতে মক্কায় তাঁরা জাবালে সাওর, আরাফাত, পবিত্র কোরআন জাদুঘর ও ওহি জাদুঘর পরিদর্শন করেন।

মন্ত্রণালয় , উদ্যোগটি শিক্ষা ও চরিত্র গঠনের সমন্বয় সাধনের একটি বৃহত্তর কৌশলের অংশ। কর্মসূচির আওতায় জুল-হুলাইফাহ মিকাত থেকে শুরু করে ওমরাহর সঠিক পদ্ধতি সম্পর্কে ব্যাবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে তাঁদের নির্দিষ্ট দায়িত্বসহ ছোট ছোট দলে ভাগ করা হয়, যা পারস্পরিক সম্মান ও দলগত চেতনা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

আওকাফ মন্ত্রণালয় আরো উল্লেখ করে যে এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ দেশে শান্তি ও হেদায়েতের দূত হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।কাতার থেকে শিক্ষা সম্পন্ন করে তাঁরা যেন তাঁদের সমাজে মধ্যপন্থী ইসলাম ও প্রজ্ঞার বার্তা পৌঁছে দিতে পারেন।