শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’

 আপডেট: ১৮:১৬, ১০ জানুয়ারি ২০২৬

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’

বগুড়া জেলা জাতীয় পার্টি কার্যালয়ের দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়।

শনিবার বেলা ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে খালেদা জিয়ার শোক সম্বলিত এবং গণভোট নিয়ে দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে এসব ব্যানার ঝোলানো হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান।

সকালে একদল লোক বিক্ষোভ করে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে খালেদা জিয়ার শোক সম্বলিত একটি ব্যানার খুলে ফেলেন। পরে তারা কার্যালয়ের ভিতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন।

একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’

বাইরের ব্যানারটিতে ২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানারে ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা হয়েছে।

নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেওয়া নুর মোহাম্মদ জুবায়ের বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি তারপরও এই দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারে না।”

এ বিষয়ে জানতে এনসিপির জেলা সংগঠক আহাম্মেদ সাব্বিরের মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন ধরেননি।

এ ছাড়া বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরকে একাধিক বার মোবাইল করা হলে তিনিও ফোন ধরেননি।