বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

শিক্ষা

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ‘শীত আনন্দ উৎসব’

 প্রকাশিত: ১৫:৩০, ১০ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ‘শীত আনন্দ উৎসব’

জেলার বোদা উপজেলায় আজ ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের একহাজার ২৮০ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসবে শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতের পোশাক, স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি, উন্নতমানের স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে গরম খিচুড়ির আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ।

পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল এবং সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সেলক্ষ্যেই এ আয়োজন। আজ একহাজার ২৮০ জন শিশুকে শীতের পোশাক, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে। পাঁচটি আয়োজনের মাধ্যমে মোট সাড়ে সাতহাজার শিশুকে এ উপহার দেয়া হচ্ছে। 

তিনি জানান, শিশুস্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভালোলাগা থেকেই ১৮ বছর আগে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড- এর সহযোগিতায় ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ এ উৎসবের আয়োজন করেছে।