বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

কুড়িগ্রামে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

 প্রকাশিত: ১৪:১২, ১০ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে ‘চোর সন্দেহে’ অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে ওই ইউনিয়নের কাঁচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, স্থানীয়দের দাবি শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন। বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে।

এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।