শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

রাজনীতি

একেকটি দিন যাচ্ছে ‘গণতন্ত্রহীন দেশ’ হিসেবে: বিএনপি নেতা আমির খসরু

 প্রকাশিত: ২২:১৩, ১৫ মার্চ ২০২৫

একেকটি দিন যাচ্ছে ‘গণতন্ত্রহীন দেশ’ হিসেবে: বিএনপি নেতা আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।

শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “দেশের জনগণ যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। তারা চায় তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সংসদ ও সরকার গঠিত হোক। প্রতিদিন দেশ গণতন্ত্রহীনতার দিকে যাচ্ছে, যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই।”

তিনি আরও বলেন, “জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার, পুলিশ বা সরকারি কর্মকর্তা টিকে থাকতে পারে না। তাদের মূল শক্তি জনগণের নির্বাচিত সরকার। জনগণের সমর্থিত সংসদ ও সরকার ছাড়া সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। আমাদের বুঝতে হবে, যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা অনেক ত্যাগের বিনিময়ে। মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে হবে, যেখানে ব্যবসা-বাণিজ্যসহ সব পেশার মানুষের জন্য সমান সুযোগ থাকবে এবং মেধানুযায়ী সবাই ন্যায্য অধিকার পাবে।”

তিনি রাজনীতিতে সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “একে অপরের প্রতি সহনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা না গেলে কোনো সংস্কার কার্যকর হবে না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সন্মানী সম্পাদক খান মো. আমিনুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি সেলিম মোহাম্মদ জানে আলম, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সহসভাপতি মোমিনুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব খুরশিদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও কামাল উদ্দিন