বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

জাতীয়

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা

 প্রকাশিত: ০২:১৬, ৯ মে ২০২৫

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে নগরে তার বাড়িতে অভিযানে গিয়েছে পুলিশ৷

বৃহস্পতিবার (০৮ মে) দিবাগত রাতে পুলিশ অভিযানে যায়। এই খবরে সড়কে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা।

জানা যায়, রাতে আইভীকে আটক করতে গেলে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে।

এ সময় আইভীর বাড়ির প্রবেশপথের দুই সড়কে বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে রাখেন অনুসারীরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

আইভীর বাড়ির অদূরে অবস্থিত চায়ের দোকানি আব্দুল্লাহ জানান, রাত ১১টার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরই অনুসারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করেন।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

এদিকে আইভী তার অনুসারীদের বলেন, তারা যেন প্রশাসনকে জানিয়ে দেন, দিনের বেলা ছাড়া তিনি যাবেন না। তাকে আটক করতে হলে দিনের বেলায় আসতে হবে।