শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ইব্রাহিম রাসুলের দেশে ফেরা, উষ্ণ অভ্যর্থনা কেপটাউনে

 আপডেট: ১৭:০৩, ২৪ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ইব্রাহিম রাসুলের দেশে ফেরা, উষ্ণ অভ্যর্থনা কেপটাউনে

ইব্রাহিম রাসুল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত দক্ষিণ আফ্রিকার দূত ইব্রাহিম রাসুল নিজ দেশে ফিরে গেছেন। কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান, যা সামলাতে পুলিশের সহায়তা প্রয়োজন হয়।

বক্তব্য দিতে গিয়ে রাসুল বলেন, ‘অবাঞ্ছিত ঘোষণা করাটা অপমানজনক। তবে আপনারা যখন এভাবে জমায়েত করেন এবং এভাবে উষ্ণ অভ্যর্থনা জানান, তখন আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টিকে আমি সম্মানের প্রতীক হিসেবে দেখছি।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে তাঁরা নিজেদের ইচ্ছায় ফেরেননি, তবে ফেরার জন্য অনুশোচনা নেই। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার গুরুত্বও উল্লেখ করেন।

ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেরিকাবিরোধী অবস্থান বজায় রাখার অভিযোগ তুলে গত মাসে দেশটির জন্য সব মার্কিন তহবিল বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, দক্ষিণ আফ্রিকা হামাস ও ইরানকে সমর্থন দিচ্ছে এবং শ্বেতাঙ্গবিরোধী নীতি অনুসরণ করছে।

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলা করে, যা পরে আরও ১০টির বেশি দেশ সমর্থন জানায়।

এক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন রাসুলকে অবাঞ্ছিত ঘোষণা করে, তাঁর কূটনৈতিক সুবিধা বাতিল করে এবং দেশত্যাগের সময়সীমা নির্ধারণ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁকে জাতিবিদ্বেষী রাজনীতিবিদ আখ্যা দেন, যিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ঘৃণা করেন।

যুক্তরাষ্ট্রে বিদেশি দূত বহিষ্কারের ঘটনা বিরল হলেও, রাসুলের বহিষ্কার আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।