সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

বিনোদন

দেশের প্রথম অ্যানাটমি জাদুঘর : চট্টগ্রাম

 প্রকাশিত: ২০:২২, ১৫ জানুয়ারি ২০২২

দেশের প্রথম অ্যানাটমি জাদুঘর : চট্টগ্রাম

চট্টগ্রাম অ্যানাটমি বিচিত্র এই প্রাণিজগতের হাজারো প্রাণের এক রোমাঞ্চকর সমন্বয় রয়েছে এই জাদুঘরে। এখানে প্রায় সব প্রজাতির গৃহপালিত প্রাণীর পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণীর কঙ্কাল ও ট্যাকসিডার্মি ও অঙ্গপ্রত্যঙ্গের নামসহ পরিচিতি রয়েছে।  

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র খুলশী এলাকায় অবস্থিত সুন্দর ও বিশাল ক্যাম্পাস নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগে গড়ে তোলা হয় বাংলাদেশের প্রথম সুবিশাল অ্যানাটমি মিউজিয়াম বা জাদুঘর। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা ও মান্নোনয়নের উপপ্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে অ্যানাটমি হিস্টোলজি বিভাগের অধীনে গড়ে তোলা হয় এই মিউজিয়ামটি।

প্রাণী দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও তন্ত্রের অবস্থা গঠন বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষাদান করাই এই জাদুঘরের অন্যতম উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য ওই মিউজিয়াম একটি অত্যাবশ্যকীয় সংযোজন বলতে হবে। তা ছাড়া শিক্ষাবিদদের জন্য নতুন নতুন গবেষণার ক্ষেত্র তৈরিতে এই মিউজিয়াম অন্য রকম ভূমিকা রাখবে। বিশাল পরিসরে প্রতিষ্ঠিত দেশের একমাত্র এই অ্যানাটমি মিউজিয়ামটি বিভিন্ন নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিনোদনের পাশাপাশি প্রাণিজগৎ সম্পর্কে জানার আগ্রহও সৃষ্টি হবে।

এই মিউজিয়ামে দেখতে পাবে সংরক্ষিত যেসব কঙ্কাল—মানুষ, হাতি, উট, কুমির, অজগর, গরু, ছাগল, হরিণ, ঘোড়া, ভেড়া, বানর, শূকর, বিড়াল, কুকুর, বাদুর, গিনিপিগ, খরগোশ, হাঁস, কচ্ছপ, মুরগি, কবুতর ও কোয়েল।

স্টাফিং করা প্রাণীদের মধ্যে রয়েছে রাজহংসী, হনুমান, ছাগল, বিড়াল, গুইসাপ, বানর, মোরগ, কবুতর, কাঠঠোকরা, দোয়েল, মাছরাঙা, খরগোশ, গিনিপিগ, টিকটিকিসহ মিউজিয়ামে মানুষ, গরু, ছাগল, শূকর ও খরগোশের ডিএনএ, ক্রোমোজোম, মস্তিষ্ক, চোখ, হৃৎপিণ্ড, জরায়ু, ফুসফুস, কিডনি, বক্ষসহ ইত্যাদি।

অ্যানাটমি মিউজিয়ামে আরো শোভা পাচ্ছে প্রাণিজগতের বিভিন্ন তন্ত্র চিত্র এবং প্রাণিবিজ্ঞান, জীববিজ্ঞানসহ অ্যানাটমি বিষয়ে অবদান রাখা বিজ্ঞানীদের নাম ও প্রতিকৃতি। এই মিউজিয়ামে রয়েছে প্রায় ৬০টি কঙ্কাল, ৩০টি স্টাফ, ফরমালিনের সংরক্ষিত বিভিন্ন প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গের ৫০০টি, বিভিন্ন হাড় দুই হাজার টি, প্রাণীর মডেল ৭৫টি এবং তিন হাজারটি বিভিন্ন প্রকার স্লাইড।

কীভাবে যাবেন

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার বিভিন্ন এসি ও ননএসি বাস আছে। বিভিন্ন বাসে করে আপনি চট্টগ্রাম পৌঁছাতে পারবেন। আবার ট্রেন বা বিমানেও চট্টগ্রামে যাওয়া যাবে।

খাবার-দাবার

খুলশীতে অনেক ভালো খাবারের দোকান আছে অথবা জিইসি মোড়ে এসে খেতে পারেন বা ফয়স লেক গিয়েও খেতে পারবেন।

পরামর্শ

আপনার মনে রাখতে হবে, সিভাসুতে অবস্থিত যেই অ্যানাটমি জাদুঘরটি দেখতে যাচ্ছেন, তার কিছু নিয়মকানুন আছে। একটু দেখেশুনে চলতে হবে। ছবি তুলতে পারবেন, তবে কাছে গিয়ে নয়, একটু দূর থেকে এবং খুব ছোট শিশুদের সঙ্গে না নেওয়াই ভালো। প্রাণীর কঙ্কাল বা স্টাফিং দেখে শিশুদের কেউ কেউ ভীতও হতে পারে।