বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

জাতীয়

সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

 প্রকাশিত: ১৪:১২, ৮ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক ইজিবাইক চালক গলাকেটে হত্যার মামলায় তিনজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলী (পিপি) রফিক সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের বাবু শেখের ছেলে খোকন শেখ, ছামাদ শেখের ছেলে সাদ্দাম শেখ ও আব্দুল আলী আরিফের ছেলে রাব্বি ওরফে হাবিব শেখ।

মামলার বরাতে রফিক সরকার বলেন, ২০২৩ সালের ২১ নভেম্বর বিকালে কামারখন্দের মানিক হোসেন ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি।

রাত ১০টার দিকে মানিকের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

পরের দিন সকালে পরিবারের লোকজন লোকমুখে শুনতে পায় পার্শ্ববর্তী কামারখন্দ থানার ঝাঐল উত্তরপাড়া গ্রামের বেতের বাগানের মধ্যে একটি গলাকাটা লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে সেটি মানিক হোসেনের বলে সনাক্ত করেন স্বজনরা।

এ ঘটনায় নিহত মানিকের মা হাফিজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি রফিক বলেন, পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিনজনকে শনাক্তের পর খোকন শেখ, সাদ্দাম শেখ ও রাব্বি ওরফে হাবিব শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামি খোকন শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পরে সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালত তিনজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের রায় দেন।

এছাড়াও বিচারক প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বলে জানান আইনজীবী রফিক সরকার।