বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

যোহরের আগের সুন্নত ছুটে গেলে ফরজের পরে কি পড়তে হবে?

 প্রকাশিত: ০৬:৪০, ৩ জানুয়ারি ২০২৬

যোহরের আগের সুন্নত ছুটে গেলে ফরজের পরে কি পড়তে হবে?

প্রশ্ন. যদি কেউ যোহরের নামাজ পড়তে গিয়ে দেখে জামাত দাড়িয়ে গেছে এবং নামাযের আগের সুন্নত পড়তে পারবে না এমতাবস্থায় তাকে কি ফরজের পরে প্রথম সুন্নত পড়তে হবে না পড়তে হবে না? যদি পড়তে হয়, তাহলে সে কি শেষের দুই রাকাত সুন্নতের আগে পড়বে নাকি পরে। বিস্তারিতভাবে দলিল-প্রমাণ সহকারে জানাবেন বলে আশা করি।

উত্তর. প্রশ্নোক্ত অবস্থায় ঐ ব্যক্তি সুন্নত না পড়েই যোহরের জামাতে শরীক হবে। জামাত শেষে আগে দুই রাকাত সুন্নত পড়বে। এরপর পূর্বের ছুটে যাওয়া চার রাকাত সুন্নত পড়বে। কারণ দুই রাকাত সুন্নতকে ফরযের পর পরই আদায় করা সুন্নত। সুতরাং দুই রাকাতকে যথাসময় আদায় করাই শ্রেয়।

-সুনানে ইবনে মাজা ১/৮০, হেদায়া ১/১৫২; আলবাহরুর রায়েক ২/৭৫; তাবয়ীনুল হাকায়েক ১/১৮৩; ফাতওয়া হিন্দিয়া ১/১১২; শরহুল মুনিয়া ৩৯৯; রদ্দুল মুহতার ২/৫৮

মাসিক আলকাউসার