বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

বিনোদন

ফরাসি কিংবদন্তি ব্রিজিত বারদো মারা গেছেন

 আপডেট: ১৩:২১, ২৯ ডিসেম্বর ২০২৫

ফরাসি কিংবদন্তি ব্রিজিত বারদো মারা গেছেন

১৯৫০ ও ৬০-এর দশকের সিনেমার আইকন, ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বারদো ৯১ বছর বয়সে মারা গেছেন। 

প্যারিস থেকে এএফপি জানায়, রোববার তার ফাউন্ডেশন বিশ্বজোড়া খ্যাতি ছেড়ে প্রাণী অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করা এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে বারদোকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। তিনি অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি হন এবং নভেম্বর মাসে নিজের মৃত্যুর গুজব অস্বীকার করে একটি বিবৃতি দেন। তবে তিনি কখন বা কোথায় মারা গেছেন, সে বিষয়ে ফাউন্ডেশন কিছু জানায়নি।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রিজিত বারদো ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা মাদাম ব্রিজিত বারদোর মৃত্যুসংবাদ জানাচ্ছে। তিনি তাঁর মর্যাদাপূর্ণ ক্যারিয়ার পরিত্যাগ করে প্রাণীকল্যাণ ও নিজের ফাউন্ডেশনের জন্য জীবন ও শক্তি উৎসর্গ করার পথ বেছে নিয়েছিলেন।’

১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বারদো বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেন। এরপর তিনি আরও প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন, তারপর অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান।

চলচ্চিত্র থেকে অবসর নিয়ে তিনি রিভিয়েরা উপকূলের সাঁ-ত্রোপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং প্রাণী অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে নিবেদিত করেন।

তার এই আহ্বান বা জীবনপথের মোড় ঘোরানো ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয়, যখন শেষ চলচ্চিত্র ‘দ্য এডিফাইং অ্যান্ড জয়াস স্টোরি অব কোলিনোত’-এর শুটিং সেটে তিনি একটি ছাগলের মুখোমুখি হন।

ছাগলটিকে হত্যা থেকে বাঁচাতে তিনি সেটি কিনে নেন এবং নিজের হোটেল কক্ষে রেখে দেন।