বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

খেলা

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৮:৪৯, ৯ জানুয়ারি ২০২৬

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যক্রম এবং বক্তব্যের কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় এবং সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়,  তাহলে আমাদের খেলতে গেলে শুধু তো টিম যাবে না, সমর্থকরাও খেলা দেখতে যাবে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কী করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষে যথাযথ নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিশ্বকাপ খেলব, তবে ভারতের বাইরে খেলব।

ভারত থেকে তেল ও চাল আমদানি অব্যাহত রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নিজের স্বার্থকে ক্ষুণ্ন করবে না এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাও সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, যদি চাল আমদানি আমাদের স্বার্থে হয়, বিশেষ করে যদি তা কম দামে পাওয়া যায় এবং দেশের জন্য প্রয়োজন হয়, তাহলে আমি এতে কোনো সমস্যা দেখি না।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিরাপত্তাজনিত কারণে ভারতে বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশন অফিসে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রতিবেদন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এটা নিয়ে কথাবার্তা চলছে।

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, তিনি আগামীকাল (শুক্রবার) সৌদি আরবে অনুষ্ঠেয় একটি বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে ঢাকা ছাড়বেন।