রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

এডিটর`স চয়েস

২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী দেখা দিবে তীব্র পানি সংকট

 প্রকাশিত: ২১:৩৮, ৬ অক্টোবর ২০২১

২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী দেখা দিবে তীব্র পানি সংকট

বিশ্বব্যাপী দেখা দিচ্ছে তীব্র পানি সংকট। ধীরে ধীরে এই সংকট প্রকট আকার ধারণ করবে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির আশঙ্কা ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি মানুষ পানি সংকটের সম্মুখীন হবে।

মঙ্গলবার ডব্লিউএমও এক বিবৃতিতে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পানি সম্পর্কিত দুর্যোগ যেমন বন্যা এবং খরার ঝুঁকি বাড়তে শুরু করেছে। পানির সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

‘দ্য স্টেট অব ক্লাইমেট সার্ভিসেস ২০২১: ওয়াটার’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে পানির সংকট তীব্র হতে শুরু করেছে। ২০৫০ সালে এই সংকট আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। ফলে পানি সংকটে পড়তে পারে ৫০০ কোটির বেশি মানুষ।

ডব্লিউএমও জানিয়েছে, গত ২০ বছর ধরে ভূপৃষ্ঠে তুষার ও বরফে সঞ্চিত পানির স্তর প্রতি বছর এক সেন্টিমিটার হারে কমে এসেছে। সবচেয়ে বেশি কমেছে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে। তবে অনেক জনবহুল নিম্নভূমির এলাকাগুলোতে যেখান থেকে ঐতিহ্যগতভাবে পানি সরবরাহ হতো সেসব এলাকায় উল্লেখযোগ্য হারে পানির পরিমাণ কমেছে।

অনলাইন নিউজ পোর্টাল