শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

প্রযুক্তি

সাইকিডেলিক মাশরুম মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ন্ত্রণে কার্যকরী

 প্রকাশিত: ১৭:৪৮, ২৭ এপ্রিল ২০২১

সাইকিডেলিক মাশরুম মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ন্ত্রণে কার্যকরী

ছত্রাকের পেছনে শিল্পপতিদের কোটি কোটি ডলার বিনিয়োগের গল্প সত্যিই অবাক করার মতো! তবে তা তবে যে সে ছত্রাক নয়, সাইকিডেলিক ‘জাদু’ মাশরুম। বলা হচ্ছে বিশ্বের অর্থনীতি বদলে দিতে পারে এই মাশরুম!
ব্রিটিশ কলোম্বিয়ার ভ্যাঙ্কুভার দ্বীপে একটি খ্যাতিমান গবেষণাগার রয়েছে; যেটার নাম ‘শোরুম বুম’। সেই গবেষণাগারের তাপমাত্রা, আর্দ্রতা এমনকি আলোর তীব্রতাও যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। ২৪ ঘণ্টা দক্ষ কর্মীরা সেখানে ক্রমাগত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন কিছু কাচের বাক্সের। আর সেই বাক্সগুলোতেই রয়েছে সাইকিডেলিক মাশরুম।

যে মাশরুমের এত নিরাপত্তা; এত নাম-ডাক! এর নেপথ্য কারণ কী? এই ছত্রাকের রয়েছে বহু স্বাস্থ্যকর উপাদান, ঔষধি গুণ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, মানসিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে এই মাশরুম।

গবেষকরা জানাচ্ছেন, সাইকিডেলিক মাশরুমে উপস্থিত একটি বিশেষ উপাদান ‘সিলোসাইবিন’ স্ট্রেস, অ্যাংসাইটি, হতাশা-র মতো মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ন্ত্রণে সক্ষম। তাছাড়া এতে উপস্থিত আরও কিছু উপাদান ক্যানসার নিরাময় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। 

১৯৬০-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে এই মাশরুমের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি ছিল। এর সাইকিডেলিক ক্ষমতাই ছিল মূল কারণ। অনেকটা মারিজুয়ানার মতোই মানুষকে হ্যালুসিনেশনে আচ্ছন্ন করে এই ছত্রাক। সম্প্রতি এই ছত্রাকের ওষুধি ক্ষমতা সামনে আসার পরেই পুনরায় ধুম পড়ে গেছে তার চাষের। তুলে নেয়া হয় নিষেধাজ্ঞা।

সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ওরেগন প্রদেশে তুলে নেয়া হয়েছিল নিষেধাজ্ঞা। তারপর নিউইয়র্ক সিটিতেও আইনীকরণ করা হয়েছিল সাইকিডেলিক মাশরুমের চাষে। বেশ কয়েক বছর ধরে কানাডায় এই মাশরুমের ওপর গবেষণা চললেও, গত আগস্টে বাণিজ্যিকভাবে এই ছত্রাক উৎপাদনের অনুমতি দেয় সরকার। 

বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গোটা বিশ্বকে এই মাশরুম উৎপাদনের পথ দেখাচ্ছে কানাডা। শুধু চিকিৎসাই নয়। এই মাশরুমের ভিন্ন ভিন্ন উপাদান ব্যবহৃত হচ্ছে খাদ্য উপাদান হিসাবেও। চা, কফি কিংবা বিয়ারের মধ্যেও ব্যবহৃত হচ্ছে এই মাশরুমের নির্যাস। তা একাংশে যেমন খাদ্যের গুণগত মান বৃদ্ধি করছে, তেমনই বাড়িয়ে দিচ্ছে সংরক্ষণ করার সময়সীমাও। আন্তর্জাতিক বাজারে এখনও সেভাবে এই ছত্রাকের ব্যবসায়িক অনুমোদন দেয়নি রেগুলেটরি সংস্থাগুলো। তবে সেই সবুজ সংকেত পাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।

অনলাইন নিউজ পোর্টাল