মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

স্বাস্থ্য

জীবনের প্রথম বছরে অধিক ভিটামিন ডি কৈশোরে স্থুলতা কমায়!

 প্রকাশিত: ২০:২১, ৩১ অক্টোবর ২০২০

জীবনের প্রথম বছরে অধিক ভিটামিন ডি কৈশোরে  স্থুলতা  কমায়!

জীবনের প্রথম বছরের অধিকতর ভিটামিন ডি কৈশোরে স্থূলতা কমাতে সহায়তা করতে পারে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের (ইউএম) ওয়েবসাইটে প্রকাশিত সমীক্ষায় বলা হয়, জীবনের প্রথম বছরে ভিটামিন ডি-এর নিম্নস্তর কৈশোরে বিপাকীয় সিন্ড্রোমের সাথে বিপরীতভাবে জড়িত থাকে। খবর সিনহুয়া

গবেষণায় প্রায় এক হাজার আট শ’ অংশগ্রহণকারী শিশুর মধ্য থেকে প্রায় তিন শ’ জনেরও বেশি শিশুর ডেটা ব্যবহার করা হয়। চিলির সান্তিয়াগোতে স্বল্প ও মধ্য আয়ের এলাকার ৫০ শিশুর কার্ডিওভাসকুলার ঝুঁকি মূল্যায়নের জন্য কৈশোর পর্যন্ত অনুসরণ করা হয়।

গবেষকরা শিশুদের এক বছর বয়সে রক্তে ভিটামিন ডি-এর ঘনত্ব পরিমাপ করেন এবং পরে ৫, ১০ ও ১৬-১৭ বছর বয়সে বডি মাস ইনডেক্সের সাথে ভিটামিন ডি-এর সংযোগ পরীক্ষা করেন। তারা ১৬-১৭ বছর বয়সে কোমরের পরিধি, রক্তচাপ, রক্তের লিপিডস, ইনসুলিন প্রতিরোধ, চর্বি, পেশীর ভর, বিপাকীয় সিন্ড্রোম স্কোর এবং এর উপাদানগুলোও পরিমাপ করেন।

তারা দেখতে পান যে, এক বছর বয়সে রক্তে ভিটামিন ডি-এর প্রতিটি অতিরিক্ত ইউনিট এক থেকে পাঁচ বছর বয়সের বডি মাস ইনডেক্সের (বিএমআই) ধীর গতির সাথে সম্পর্কিত। এছাড়া, ১৬-১৭ বা তার কম বয়সে কম বিপাকীয় ঝুঁকি এবং কৈশোরে শরীরের কম মেদ ও পেশীতে বেশি ভর থাকার সাথে অতিরিক্ত ভিটামিন ডি-এর সম্পর্ক রয়েছে।

গবেষণার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, এটি এমন এক সময়ে পরিচালিত হয়েছে যখন চিলির শিশুদের মধ্যে প্রাথমিক কার্ডিওভাসকুলার ঝুঁকির কারণগুলো বৃদ্ধি পাচ্ছিল।

অনলাইন নিউজ পোর্টাল