রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

পর্যটন

দুর্গাপুরকে পর্যটন ‘হাব’ হিসেবে গড়ে তোলা হবে: ডেপুটি স্পিকার

 প্রকাশিত: ১৯:০৬, ২২ মার্চ ২০২৬

দুর্গাপুরকে পর্যটন ‘হাব’ হিসেবে গড়ে তোলা হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।’

আজ দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন।

ডেপুটি স্পিকার সাংবাদিকদের সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন। আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবে।’

ব্যারিস্টার কায়সার কামাল অবৈধ দখলের তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, কোনো প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের সম্পদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করলে তা মেনে নেয়া হবে না। 

তিনি বলেন, ‘আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।’

এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী ও মহাদেও নদীর ওপর মেগা সেতুর ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাই চলছে। অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন বন্ধ করে পরিবেশবান্ধব ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

দুর্গাপুরের পাঁচটি ইউনিয়ন: কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতিকে কেন্দ্র করে একটি বিশেষ ‘ট্যুরিজম হাব’ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান হবে এবং উন্নত নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ড. দিবালোক সিংহ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।