তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে
জ্বালানি তেলের তীব্র সংকটে বগুড়া জেলার ৭২টি পেট্রোল পাম্প কার্যক্রম বন্ধ রেখেছে। হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় যানবাহন চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি কাটার সম্ভাবনা কম বলে জানিয়েছেন রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন।